মুক্তির লড়াই

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফেক আইডি তদন্তে ফোন: সাংবাদিককে গালাগাল, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

ফেসবুকের কথিত ফেক আইডি সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক মুখপাত্র-এর বিশেষ প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর কোর কমিটির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সারজিদ আহমেদ অপু ফোনে গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি মতিঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, গত ১১ জুলাই সন্ধ্যার পর তদন্তমূলক তথ্য সংগ্রহের অংশ হিসেবে সাংবাদিক সারজিদ আহমেদ অপু মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, জহিরুল ইসলামের পিতা মৃত দেলোয়ার হোসেন এবং মাতা নূরনেছা বেগম। তার বর্তমান ঠিকানা ৪৮/এ, দক্ষিণ বেগুনবাড়ি শিল্প এলাকা, তেজগাঁও, ঢাকা এবং স্থায়ী ঠিকানা নরোত্তমপুর, ৩ নম্বর ওয়ার্ড, নোয়াখালী। অভিযোগে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১৫-৭০০৯৭১ উল্লেখ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি ছিল দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আজিম মিয়াকে দীর্ঘ প্রায় দুই বছর ধরে দুটি ফেসবুক ফেক আইডির মাধ্যমে হয়রানির ঘটনা। ওই আইডিগুলো থেকে বিভিন্ন সময় তাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, এআই-নির্মিত কনটেন্ট এবং আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এর আগেই চকবাজার থানা ও ডিবি সাইবার ইউনিটে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলা বিচারাধীন রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, গত ২৭ জুন সংশ্লিষ্ট ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে অভিযুক্তের মুখ স্পষ্টভাবে দেখা যায়। বিষয়টি সম্পর্কে জানতে এবং তদন্তের স্বার্থে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও অভিযুক্ত অশালীন ভাষায় গালাগাল, অপমানজনক মন্তব্য, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ফোনালাপের সময় অভিযুক্ত ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন মন্তব্য করেন এবং দলটির শাসনামলকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে সাংবাদিকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন এবং রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থা সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ফোনালাপ শেষ হওয়ার পর বিভিন্ন অচেনা মোবাইল নম্বর থেকে সাংবাদিক সারজিদ আহমেদ অপুকে একাধিকবার কল দিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয় বলেও লিখিত অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনার পর সাংবাদিক সারজিদ আহমেদ অপু মতিঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. জহিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১২ জুলাই ২০২৬

ফেক আইডি তদন্তে ফোন: সাংবাদিককে গালাগাল, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই