বর্তমান পরিস্থিতির উপরে তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মত প্রকাশ তথ্য আদান-প্রদান এবং সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পরে অস্থিরতা বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
বুধবার প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয় । উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোন তথ্য সত্য মিথ্যা যাচাই-বাছাই না করে শেয়ার কিংবা প্রচার না করার জন্য তিনি সকলের প্রতি জোর আহবান জানান।
তিনি আরো বলেন সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে একটি সচেতন দায়িত্বশীল সমাজ গঠনের সবাইকে ভূমিকা রাখতে হবে।চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান আরো বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন থাকতে হবে এবং ভূমিকা পালন করতে হবে। তাহলে একটি নিরাপদ স্বনির্ভর, তথ্যনির্ভর ও দায়িত্বশীল ডিজিটাল ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।।
সেমিনারে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রোজদী, সদর উপজেলা নির্বাহী অফিসার এম জামিউল হিকমা, গণপূর্ত বিভাগ চাঁদপুরে নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদপ্তরে চাঁদপুরের পরিচালক মিজানুর রহমান, মেঘনা বার্তা সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, আল ইমরান শোভন, ফেরদৌস, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক, তথ্য অফিসার তপন রায় প্রমুখ।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন