মুক্তির লড়াই

স্বাস্থ্য ও চিকিৎসা

বরুড়া সরকারি হাসপাতালে এসএসসি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান

বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা বরুড়া সরকারি হাসপাতালে একটি আধুনিক ইসিজি (ECG) মেশিন প্রদান করেছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোঃ বশির আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুর রহমান, ২০০৫ ব্যাচের প্রতিনিধিত্বকারী ডা. মো. মুজাহিদুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

এই ইসিজি মেশিনের মাধ্যমে হৃদরোগসহ বিভিন্ন রোগের দ্রুত ও নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা করা সহজ হবে, ফলে বরুড়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

ওরাই আপনজন সংগঠন, বরুড়া, কুমিল্লার পক্ষ থেকে এই মহৎ ও মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ২০০৫ ব্যাচের সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সমাজের কল্যাণে এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে—এই প্রত্যাশা রইল।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বরুড়া সরকারি হাসপাতালে এসএসসি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা বরুড়া সরকারি হাসপাতালে একটি আধুনিক ইসিজি (ECG) মেশিন প্রদান করেছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোঃ বশির আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুর রহমান, ২০০৫ ব্যাচের প্রতিনিধিত্বকারী ডা. মো. মুজাহিদুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

এই ইসিজি মেশিনের মাধ্যমে হৃদরোগসহ বিভিন্ন রোগের দ্রুত ও নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা করা সহজ হবে, ফলে বরুড়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

ওরাই আপনজন সংগঠন, বরুড়া, কুমিল্লার পক্ষ থেকে এই মহৎ ও মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ২০০৫ ব্যাচের সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সমাজের কল্যাণে এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে—এই প্রত্যাশা রইল।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই