নওগাঁর রাণীনগরের গোনা গ্রামে ঘটে যাওয়া আলোচিত গরু চুরি মামলায় আন্ত:জেলা ডাকাত দলের আরও ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
একই সাথে গ্রেফতারকৃত আসামির বাড়ি থেকে ডাকাতি হওয়া ৫টি গরু উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নাটোর জেলা থেকে ২ জন এবং বগুড়া জেলা থেকে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানকালে নাটোর জেলার সিংড়া থানার শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদারের নিজ বাড়ি থেকে ডাকাতি হওয়া ৫ টি গরু উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নাটরের সিংড়া উপজেলার হাট তাজুপুর গ্রামের পতিপত চন্দ্র হালদারের ছেলে শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) নাটোরের লালোর ইউনিয়নের বাড়ইহাটি গ্রামের সুমন রাজবংশীর ছেলে শ্রী সুচন্দন রাজবংশী (২৭) এবং আদমদিঘী উপজেলার শান্তাহার কোমল দোগাছি গ্রামের মৃত আলাউদ্দিননের ছেলে মোঃ গোলাম রব্বানী ওরফে রব্বানী ওরফে রব্বানী পাখিটার (৩৯) তিনজনকে গ্রেপ্তার করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত মোঃ জাকারিয়া মন্ডল বলেন গোনা গ্রামের চাঞ্চল্যকর এই গরু ডাকাতির ঘটনার পর থেকেই অপরাধীদের শনাক্তকরণ ও ডাকাতি হওয়া গরু উদ্ধারে তৎপর ছিল পুলিশ। গত সপ্তাহে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের দেয়া তথ্য মতে বিভিন্ন স্থানে পুনরায় অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেফতার সহ ৫ টি ডাকাতি হওয়া গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি। আটককৃত সকল সদস্যারা অস্ত্র মামলা, ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামী বলে জানা গেছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন