মুক্তির লড়াই

সারাদেশ

শিবগঞ্জে ৬৫৩ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাতভর পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ৬৫৩ বোতল নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় 'ফেয়ারডিল' (Fairdyl) এবং 'এসকাফ' (Eskuf) সিরাপ। গত ২৬ জুলাই দিবাগত রাত থেকে আজ ২৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই অভিযানগুলো পরিচালিত হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ বিলভাতিয়া বিওপি এবং সোনামসজিদ বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযানগুলো চালায়। এর মধ্যে বিলভাতিয়া বিওপি একটি এবং সোনামসজিদ বিওপি দুইটি সফল অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকের ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির এই কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শিবগঞ্জে ৬৫৩ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাতভর পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ৬৫৩ বোতল নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় 'ফেয়ারডিল' (Fairdyl) এবং 'এসকাফ' (Eskuf) সিরাপ। গত ২৬ জুলাই দিবাগত রাত থেকে আজ ২৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই অভিযানগুলো পরিচালিত হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ বিলভাতিয়া বিওপি এবং সোনামসজিদ বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযানগুলো চালায়। এর মধ্যে বিলভাতিয়া বিওপি একটি এবং সোনামসজিদ বিওপি দুইটি সফল অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকের ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির এই কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই