মুক্তির লড়াই

সারাদেশ

মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় হাফেজ ইবারত আলী (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (২৭ জুলাই) আনুমানিক সকাল ১০টায় মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার ভাগাবাজার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইবারত আলী রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘বড় হাফেজ সাহেব’ হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মোংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় পৌঁছালে বাসটি একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইবারত আলী রাস্তায় ছিটকে পড়ে গেলে বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কাটাখালি হাইওয়ে পুলিশের ওসি মোঃ জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ২৭ জুলাই ২০২৬

মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় হাফেজ ইবারত আলী (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (২৭ জুলাই) আনুমানিক সকাল ১০টায় মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার ভাগাবাজার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইবারত আলী রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘বড় হাফেজ সাহেব’ হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মোংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় পৌঁছালে বাসটি একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইবারত আলী রাস্তায় ছিটকে পড়ে গেলে বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কাটাখালি হাইওয়ে পুলিশের ওসি মোঃ জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই