নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে নওগাঁ শহরের বরুণকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভবন-২ এর সামনে থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় হৃদয় হাসান সোহাগ (২৭) নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে চোরাই ট্রান্সফরমারসহ নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত মো: হৃদয় হাসান পিতা মো. দেলোয়ার হোসেন। তার বাড়ি ফতেপুর নতুনহাট, থানা ও জেলা নওগাঁ।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন