কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল নিশি জারি করেছেন।
রিট পিটিশন নং ১০১৭৩/২০২৬-এ আবেদনকারী আব্দুল্লাহ আল মনসুর অভিযোগ করেন, অবৈধ ও ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে ১৩ জুলাই ২০২৬ তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে ২০ জুলাই ২০২৬ তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
রিটে কুমিল্লা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন, নতুন ও সঠিক ভোটার তালিকা প্রণয়ন, নতুন নির্বাচনী তফসিল প্রকাশ এবং পুনর্নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চাওয়া হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের এবং মাননীয় বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে বিবাদীদের প্রতি রুল নিশি জারি করেন।
আবেদনকারীর পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান মামলাটি পরিচালনা করেন। তাঁর দেওয়া সনদপত্র অনুযায়ী, রিটটি ২৯ জুলাই ২০২৬ তারিখে দাখিল করা হয় এবং এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।
মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন