মুক্তির লড়াই

সারাদেশ

প্রকাশ্যে মাদক সেবন রাণীনগরে যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

নওগাঁর রাণীনগর উপজেলার বরগাছা গ্রামের বাসিন্দা মোঃ শাহ নেওয়াজকে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শাহ নেওয়াজ উপজেলার বরগাছা গ্রামের মোঃ ইনছের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি মাদক-সংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

প্রকাশ্যে মাদক সেবন রাণীনগরে যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগর উপজেলার বরগাছা গ্রামের বাসিন্দা মোঃ শাহ নেওয়াজকে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শাহ নেওয়াজ উপজেলার বরগাছা গ্রামের মোঃ ইনছের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি মাদক-সংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই