মুক্তির লড়াই

সারাদেশ

মুরাদনগরে আগুনে পুড়ে মারা গেলো ৮ গবাদিপশু, কৃষকের ১৫ লাখ টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক কৃষকের চারটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী চকের বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে কালা মিয়ার ছেলে কৃষক মোস্তফার গোয়ালঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোয়ালঘরের পুরো অংশে ছড়িয়ে পড়ে। গবাদিপশুর ডাক ও আগুনের তাপ টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোয়ালঘরে থাকা চারটি গরু ও চারটি ছাগল বের করে আনা সম্ভব হয়নি। পরে সেগুলো পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা বলেন, গবাদিপশুগুলোই ছিল তাঁর পরিবারের আয়ের প্রধান অবলম্বন। রাতের আগুনে তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেছে। এ ঘটনায় তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় প্রশাসন বিষয়টি অবগত হয়েছে। মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। সরকারিভাবে যতটুকু সহায়তা করা সম্ভব, আমরা সহায়তা করব।’

এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফার পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁর পরিবারকে দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মুরাদনগরে আগুনে পুড়ে মারা গেলো ৮ গবাদিপশু, কৃষকের ১৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক কৃষকের চারটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী চকের বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে কালা মিয়ার ছেলে কৃষক মোস্তফার গোয়ালঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোয়ালঘরের পুরো অংশে ছড়িয়ে পড়ে। গবাদিপশুর ডাক ও আগুনের তাপ টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোয়ালঘরে থাকা চারটি গরু ও চারটি ছাগল বের করে আনা সম্ভব হয়নি। পরে সেগুলো পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা বলেন, গবাদিপশুগুলোই ছিল তাঁর পরিবারের আয়ের প্রধান অবলম্বন। রাতের আগুনে তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেছে। এ ঘটনায় তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় প্রশাসন বিষয়টি অবগত হয়েছে। মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। সরকারিভাবে যতটুকু সহায়তা করা সম্ভব, আমরা সহায়তা করব।’

এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফার পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁর পরিবারকে দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই