নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় এক সার বিক্রেতাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আবাদপুকুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজার মূল্য থেকে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে সার ব্যবসায়ী শহিদুল ইসলামকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ইয়াসমিন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী যাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, সেজন্য প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রির পাশাপাশি ব্যবসায়ীদের যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।
স্থানীয় কৃষকরা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন