মুক্তির লড়াই

সারাদেশ

মুরাদনগরে রাত আটটার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় কুমিল্লার মুরাদনগরে ৯ দোকানিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মুরাদনগর সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব হাছান খাঁন।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে মুরাদনগর থানা-পুলিশের একটি দল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে প্রচারণা চালানো হয়েছে। এরপরও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ দোকানিকে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মুরাদনগরে রাত আটটার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় কুমিল্লার মুরাদনগরে ৯ দোকানিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মুরাদনগর সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব হাছান খাঁন।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে মুরাদনগর থানা-পুলিশের একটি দল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে প্রচারণা চালানো হয়েছে। এরপরও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ দোকানিকে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই