মুক্তির লড়াই

সারাদেশ

বালিয়াডাঙ্গীতে ৪৫০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার-২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশির সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি মোটরসাইকেলে তিনজনকে দেখা যায়। মোটরসাইকেল থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে আলিমদ্দীন (৪৫) ও দর্শন আলী (৪০) নামে দুজনকে আটক করে। এ সময় অপর একজন পালিয়ে যায়।

পরে আটক দুজনের হেফাজত থেকে ৪৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বালিয়াডাঙ্গীতে ৪৫০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার-২

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশির সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি মোটরসাইকেলে তিনজনকে দেখা যায়। মোটরসাইকেল থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে আলিমদ্দীন (৪৫) ও দর্শন আলী (৪০) নামে দুজনকে আটক করে। এ সময় অপর একজন পালিয়ে যায়।

পরে আটক দুজনের হেফাজত থেকে ৪৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই