মুক্তির লড়াই

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী আর নেই

বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী আর নেই

চান্দিনা উপজেলার বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান  তপন বক্সী (৭২) পরলোকগমন করেছেন (ওঁ....স্বগচ্ছতু)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সোয়া ৭টায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে হৃদক্রিয়ায় আক্রান্ত হলে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তির একদিন পর না ফেরার দেশে পারি জমান এই বীর সেনানী। 

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (২২ আগস্ট) বিকাল ৩টায় তার নিজ বাড়ি উপজেলা সদরের হারং বক্সী বাড়িতে অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

তাঁর মৃত্যু শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী ১৯৫৫ সালে হারং বক্সী বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। দীর্ঘ রানৈতিক জীবনে তিনি ২০১৪ সাল থেকে পরপর দুইবার চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমৃত্যু বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চান্দিনা উপজেলা শাখার দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলেন। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী আর নেই

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই