কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশনকে (৩১) গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আনোয়ার হোসেন মিশন ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। এবং তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মিশন জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট এ বছর ফেব্রুয়ারি মাসের এক মামলার এজাহারনামীয় আসামি। গত বছরও তিনি গণঅভ্যুত্থান মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশনকে (৩১) গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আনোয়ার হোসেন মিশন ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। এবং তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গজকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল নাইঘর গ্রামে অভিযান চালায়। অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই আনোয়ার হোসেন মিশনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মিশন জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট এ বছর ফেব্রুয়ারি মাসের এক মামলার এজাহারনামীয় আসামি। গত বছরও তিনি গণঅভ্যুত্থান মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন