ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

সরাইল দুই পক্ষের সংঘর্ষে র ঘটনায় নিহত ১ আহত ২০

সরাইল (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত, ২০ জন আহত হয়েছে । উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মেগুরহাটির শিপন মিয়া ও চারুহাটির দানা মিয়া গংদের মাঝে গত কয়েকদিন যাবৎ জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ চলমান ছিল। আজ (২৩ নভেম্বর) রবিবার বিকেল ফের সংঘর্ষ শুরু হয় । সংঘর্ষের সময় দানা মিয়ার পক্ষের মো. আরফুজ আলী (৬০) নামে এক ব্যক্তি গুরতর আহত হয় । সে দেওড়া চারুহাটির প্রয়াত ফুল মিয়া' র ছেলে। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় , সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, একজন নিহতের খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে রাখা আছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সরাইল দুই পক্ষের সংঘর্ষে র ঘটনায় নিহত ১ আহত ২০

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image
সরাইল (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত, ২০ জন আহত হয়েছে । উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মেগুরহাটির শিপন মিয়া ও চারুহাটির দানা মিয়া গংদের মাঝে গত কয়েকদিন যাবৎ জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ চলমান ছিল। আজ (২৩ নভেম্বর) রবিবার বিকেল ফের সংঘর্ষ শুরু হয় । সংঘর্ষের সময় দানা মিয়ার পক্ষের মো. আরফুজ আলী (৬০) নামে এক ব্যক্তি গুরতর আহত হয় । সে দেওড়া চারুহাটির প্রয়াত ফুল মিয়া' র ছেলে। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় , সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, একজন নিহতের খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে রাখা আছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত