মুক্তির লড়াই

সারাদেশ

শেরপুরে বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শেরপুর জেলায়  দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় ‘জাতীয় ট্যারিফ নীতি-২০২৩’-এর আলোকে ট্যারিফ সহায়তায় বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক সেমিনার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে। 

৩১ আগস্ট সকালে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ট্রেড পলিসি ডিভিশনের সদস্য ও যুগ্ম সচিব মো. আব্দুল গফুর।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আরিফ হোসেন।

সেমিনারে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ট্রেড কাউন্টারমেজারস বিভাগের উপ-প্রধান মো. আব্দুল লতিফ, উপ-প্রধান মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শফিকুল ইসলাম এবং যুগ্ম প্রধান মো. রায়হান ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় চেম্বারের পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, শুভ্র সাহা বাবন, মো. আরিফুল কবির আপেল, খুরশীদ আলম মিঠু, মো. রফিকুল ইসলাম, শ্রী গোপাল চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মো. হোসাইনসহ চেম্বারের অন্যান্য পরিচালক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে দেশীয় শিল্পের সুরক্ষা, ট্যারিফ সহায়তা, আমদানি-রপ্তানি বাণিজ্য এবং ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ভূমিকা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শেরপুরে বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

শেরপুর জেলায়  দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় ‘জাতীয় ট্যারিফ নীতি-২০২৩’-এর আলোকে ট্যারিফ সহায়তায় বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক সেমিনার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে। 

৩১ আগস্ট সকালে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ট্রেড পলিসি ডিভিশনের সদস্য ও যুগ্ম সচিব মো. আব্দুল গফুর।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আরিফ হোসেন।

সেমিনারে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ট্রেড কাউন্টারমেজারস বিভাগের উপ-প্রধান মো. আব্দুল লতিফ, উপ-প্রধান মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শফিকুল ইসলাম এবং যুগ্ম প্রধান মো. রায়হান ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় চেম্বারের পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, শুভ্র সাহা বাবন, মো. আরিফুল কবির আপেল, খুরশীদ আলম মিঠু, মো. রফিকুল ইসলাম, শ্রী গোপাল চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মো. হোসাইনসহ চেম্বারের অন্যান্য পরিচালক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে দেশীয় শিল্পের সুরক্ষা, ট্যারিফ সহায়তা, আমদানি-রপ্তানি বাণিজ্য এবং ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের ভূমিকা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই