মুক্তির লড়াই

সারাদেশ

১৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

বরুড়ায় শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, তিনদিনে ও ঘটনাস্থলে যায়নি পুলিশ

কুমিল্লার বরুড়ায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জানা গেছে, বরুড়া পৌরসভার কলেজ রোড সংলগ্ন গফুর টাওয়ারের পাশে একটি বাড়িতে ভাড়া থাকেন শশাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক **শংকর চন্দ্র সরকার**। গত বুধবার পারিবারিক কাজে তিনি বাসায় তালা লাগিয়ে বাইরে যান। পরে কাজ শেষে শনিবার (২৯ আগস্ট) বাসায় ফিরে দেখতে পান, জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোরেরা আলমারি ও বিভিন্ন স্থানে থাকা মালামাল তছনছ করেছে।

ভুক্তভোগীর অভিযোগ, চোরেরা বাসা থেকে প্রায় **১৫ ভরি স্বর্ণালংকার এবং আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা** চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে তার আত্মীয়স্বজন ও স্ত্রীর স্বর্ণালংকারও ছিল। নিরাপত্তার জন্য স্বর্ণালংকারগুলো তার কাছে রাখা হয়েছিল বলে জানান তিনি।

এ ঘটনায় শংকর চন্দ্র সরকার বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের তিনদিন পার হলেও ঘটনাস্থলে এখনো পুলিশ যায়নি।

এ বিষয়ে বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। এসআই জয়নুল আবেদিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থলে যাবেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বরুড়ায় শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, তিনদিনে ও ঘটনাস্থলে যায়নি পুলিশ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়ায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জানা গেছে, বরুড়া পৌরসভার কলেজ রোড সংলগ্ন গফুর টাওয়ারের পাশে একটি বাড়িতে ভাড়া থাকেন শশাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক **শংকর চন্দ্র সরকার**। গত বুধবার পারিবারিক কাজে তিনি বাসায় তালা লাগিয়ে বাইরে যান। পরে কাজ শেষে শনিবার (২৯ আগস্ট) বাসায় ফিরে দেখতে পান, জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোরেরা আলমারি ও বিভিন্ন স্থানে থাকা মালামাল তছনছ করেছে।

ভুক্তভোগীর অভিযোগ, চোরেরা বাসা থেকে প্রায় **১৫ ভরি স্বর্ণালংকার এবং আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা** চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে তার আত্মীয়স্বজন ও স্ত্রীর স্বর্ণালংকারও ছিল। নিরাপত্তার জন্য স্বর্ণালংকারগুলো তার কাছে রাখা হয়েছিল বলে জানান তিনি।

এ ঘটনায় শংকর চন্দ্র সরকার বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের তিনদিন পার হলেও ঘটনাস্থলে এখনো পুলিশ যায়নি।

এ বিষয়ে বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। এসআই জয়নুল আবেদিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থলে যাবেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই