মুক্তির লড়াই

রাজনীতি

মুরাদনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ছয়বারের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, আল্লাহর সাহায্য করছেন বলেই আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আল্লাহ সাহায্য করেছেন বলেই আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আজ শপথ নিতে হবে- বিএনপির নেতা-কর্মীরা আমরা কারো প্রতি অন্যায় করব না, অত্যাচার করব না, অবিচার করব না। আমরা আওয়ামী লীগের মতো দুর্নীতি করব না। আমরা সৎভাবে জীবনযাপন করব। আমাদের হাতের মাধ্যমে যেন আরেক ভাই কষ্ট না পায়, আজকের এই দিনে আমাদের সেই শপথ নিতে হবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার মতো উদ্যোগগুলোর স্বপ্নদ্রষ্টা একমাত্র তারেক রহমান। আপনারা তারেক রহমানের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাঁকে হেফাজত করেন এবং তিনি যেন দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেন এবং তাঁর সিদ্ধান্তগুলো যেন বাস্তবায়ন করতে পারেন।

তাছাড়া "সংখ্যালঘু ভাই বোনেরা যেন আমাদের মাঝে মাথা উঁচু করে বাঁচতে পারে, তাদের ওপর যেন কোনো ধরনের জুলুম-অত্যাচার না হয়—সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।”

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূইয়া, আব্দুল আজিজ মোল্লা, শাহ আলম সরকার, ফারুক সরকার মজিব, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর,ভছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, জিসাসের সভাপতি জসিম উদ্দিন, জাসাসের সভাপতি আবু বকর সিদ্দিক।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, হাজী ইদ্রিস, দুলাল সরকার, কৃষক দলের সভাপতি নায়েব আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাছান আহমেদ, সদস্য মাসুম মুন্সী,  ওলামা দলের আহ্বায়ক মাওলানা মহিবুল্লাহ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, বিএনপি নেতা মো. সোহাগ, মো. আলাউদ্দিন, মো. ইকবালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও দলের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মুরাদনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই