মুক্তির লড়াই

সারাদেশ

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মেসেরঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন-পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ (২৮), সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান (৪০), শাহাদাত হোসেন (৪০) ও নীলফামারীর ডিমলা উপজেলার দুলাল মিয়া (৪৮)।

বিজিবি ও পুলিশ জানায়, উপজেলার মেসিরঘাট সীমান্ত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে বিক্রি করছে একটি বড় চক্র।

এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিনগত মধ্যরাতে অভিযান চালায় বিজিবি। এ সময় বালু উত্তোলনের ড্রেজার মেশিন, ১০টি জাল পাইপ, একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, রিং পাইপ, তেলের ড্রাম ও ছয়টি মোবাইল ফোনসহ ছয়জনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছে বিজিবি।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক ছয়জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিজিবি বাদী হয়ে আটকদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন ও সরকারি কাজে বাঁধা দানের অভিযোগ দিলে তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মেসেরঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন-পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ (২৮), সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান (৪০), শাহাদাত হোসেন (৪০) ও নীলফামারীর ডিমলা উপজেলার দুলাল মিয়া (৪৮)।

বিজিবি ও পুলিশ জানায়, উপজেলার মেসিরঘাট সীমান্ত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে বিক্রি করছে একটি বড় চক্র।

এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিনগত মধ্যরাতে অভিযান চালায় বিজিবি। এ সময় বালু উত্তোলনের ড্রেজার মেশিন, ১০টি জাল পাইপ, একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, রিং পাইপ, তেলের ড্রাম ও ছয়টি মোবাইল ফোনসহ ছয়জনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছে বিজিবি।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক ছয়জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিজিবি বাদী হয়ে আটকদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন ও সরকারি কাজে বাঁধা দানের অভিযোগ দিলে তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই