মুক্তির লড়াই

ইসলাম ও জীবন

নীলফামারীতে হাজীদের সংবর্ধনা

নীলফামারীতে হাজীদের সংবর্ধনা

নীলফামারীতে ২০২৬ ইং সালে পবিত্র হজ পালনকারী হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের মাকার্জ মসজিদ সংলগ্ন রহমানিয়া মাদ্রাসায় সদর উপজেলা ও পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে জেলা হাজী কল্যাণ সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা হাজী কল্যাণ সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট আলহাজ্ব এন কে আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোসলেম উদ্দিন এবং পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান।

জেলা হাজী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা নুরুল আমিন কাছেমীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও ২০২৬ সালের হজ পালনকারী হাজীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং হজ পালনকারীদের হজ কবুল হওয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারীতে হাজীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীতে ২০২৬ ইং সালে পবিত্র হজ পালনকারী হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের মাকার্জ মসজিদ সংলগ্ন রহমানিয়া মাদ্রাসায় সদর উপজেলা ও পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে জেলা হাজী কল্যাণ সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা হাজী কল্যাণ সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট আলহাজ্ব এন কে আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোসলেম উদ্দিন এবং পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান।

জেলা হাজী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা নুরুল আমিন কাছেমীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও ২০২৬ সালের হজ পালনকারী হাজীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং হজ পালনকারীদের হজ কবুল হওয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই