মুক্তির লড়াই

সারাদেশ

নীলফামারীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বৃহস্পতিবার ১ অক্টোবর সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজনে এ সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের আড়াইহাজার বারটান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ  আব্দুর রাজ্জাক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ছাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল ও নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ ধরনের সেমিনার পুষ্টিবিষয়ক সচেতনতা সৃষ্টি ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টিগুণসমৃদ্ধ শাকসবজি ও ফলমূলের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন। পাশাপাশি পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নীলফামারীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

বৃহস্পতিবার ১ অক্টোবর সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজনে এ সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের আড়াইহাজার বারটান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ  আব্দুর রাজ্জাক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ছাদেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল ও নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ ধরনের সেমিনার পুষ্টিবিষয়ক সচেতনতা সৃষ্টি ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টিগুণসমৃদ্ধ শাকসবজি ও ফলমূলের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন। পাশাপাশি পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই