‘কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নীলাচল সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
টিটিসির অধ্যক্ষ মো. মাসুদ রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন।
সেমিনারে বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং বৈধ প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি। দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব।
এ সময় সেমিনারে বিভিন্ন দেশে গমনকারী ১৩০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। ও উপস্থিত ছিল বিভিন্ন গণমাধ্যম কর্মীগন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন