নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের দক্ষিণ পাশে মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ইসলামী ব্যাংকের আবাদপুকুর এজেন্ট শাখার এজেন্ট ফিরোজ হোসেনের দাবি, মঙ্গলবার দুপুরে শাখাটির ক্যাশিয়ার নাজমুল হোসেন (৩২) ও অফিস সহকারী রাসেল বাবু (২৮) বগুড়ার সান্তাহার শাখা থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে আবাদপুকুর শাখায় ফিরছিলেন।
পথিমধ্যে পারইল ব্রিজের দক্ষিণ পাশে মোবাইল টাওয়ারের কাছে পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত চার ব্যক্তি তাদের পথরোধ করেন। এ সময় লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে মারধর করে তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় পথচারীরা আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন