মাগুরায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, প্রেস বুম মাইক্রোফোন ও খেলনা পিস্তলসদৃশ গ্যাস লাইটারসহ মো. রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে মাগুরা সদর থানার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার একটি কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মো. মোস্তফা শেখ ও রোকেয়া বেগমের ছেলে। তিনি মাগুরা পৌরসভার কলেজপাড়ার স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় একই ফ্ল্যাটে অবস্থানকারী দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫) পালিয়ে যান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রামের মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। র্যাবের দাবি, তিনি ওই মাদক কারবারের মূল হোতা।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামিম মুবীন সরকার সুমন জানান, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র জব্দ, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন