মুক্তির লড়াই

সারাদেশ

মেয়ের জন্মদিনের কেক নিয়ে ফেরা হলো না প্রবাসী আলামিনের

মেয়ের জন্মদিনের কেক নিয়ে বাসায় ফেরা হলো না শাহরাস্তির সৌদি প্রবাসী আলামিনের (৩৫)। বাসচাপায় মোটরসাইকেল আরোহী আলামিন নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের ছেলে আলামিন দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার তার একমাত্র মেয়ের জন্মদিন ছিলো। মেয়ের জন্মদিনের কেক কিনে মোটরসাইকেল যোগে হাজীগঞ্জ থেকে আসার পথে উপজেলার মৌতাবাড়ি এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আলামিন ও সাথে থাকা হৃদয় (১৯) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের  উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, আলামিনের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে হাজিগঞ্জ  থেকে কেক কিনে আসার পথেই দুর্ঘটনার শিকার হয়। ছুটি শেষে রোববার (১১ অক্টোবর) তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ শাহরাস্তি থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেয়ের জন্মদিনের কেক নিয়ে ফেরা হলো না প্রবাসী আলামিনের

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

মেয়ের জন্মদিনের কেক নিয়ে বাসায় ফেরা হলো না শাহরাস্তির সৌদি প্রবাসী আলামিনের (৩৫)। বাসচাপায় মোটরসাইকেল আরোহী আলামিন নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের ছেলে আলামিন দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার তার একমাত্র মেয়ের জন্মদিন ছিলো। মেয়ের জন্মদিনের কেক কিনে মোটরসাইকেল যোগে হাজীগঞ্জ থেকে আসার পথে উপজেলার মৌতাবাড়ি এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আলামিন ও সাথে থাকা হৃদয় (১৯) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের  উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, আলামিনের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে হাজিগঞ্জ  থেকে কেক কিনে আসার পথেই দুর্ঘটনার শিকার হয়। ছুটি শেষে রোববার (১১ অক্টোবর) তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ শাহরাস্তি থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই