ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

ভারত-চীন ফ্লাইট পুনরায় চালু: চার বছর পর আকাশে নতুন সংযোগ

ভারতের ইন্ডিগো এয়ারলাইন্স, ভারতের কলকাতা থেকে চীনের কুয়াংচৌতে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করে। ২০২০ সালের পর এটিই ছিল প্রথম ভারত ও চীনের মূল ভূখণ্ডের মধ্যে সরাসরি ফ্লাইট। ভারতের সংবাদ সংস্থা জানায়, সেদিন কলকাতা থেকে কুয়াংচৌগামী ইন্ডিগোর ফ্লাইটে ১৭৬ জন যাত্রী ছিলেন। আগামী কয়েক মাসে নতুন দিল্লি ও শাংহাই বা কুয়াংচৌর সাথে ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা করেছে ভারত। ভারতের ইন্ডিগো ফ্লাইটের সিইও পিটার এলবার্থ বলেন, সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া দুই দেশের জনগণ ও পণ্যের চলাচলের জন্য সহায়ক। পাশাপাশি, এটি বিশ্বের সবচেয়ে জনবহুল ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের মধ্যে যোগাযোগ জোরদার করবে। উল্লেখ্য, কোভিড মহামারীর কারণে ভারত ও চীনের মূল ভূখণ্ডের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ হয়েছিল। তথ্য সূত্র :অনুপমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ভারত-চীন ফ্লাইট পুনরায় চালু: চার বছর পর আকাশে নতুন সংযোগ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫

featured Image
ভারতের ইন্ডিগো এয়ারলাইন্স, ভারতের কলকাতা থেকে চীনের কুয়াংচৌতে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করে। ২০২০ সালের পর এটিই ছিল প্রথম ভারত ও চীনের মূল ভূখণ্ডের মধ্যে সরাসরি ফ্লাইট। ভারতের সংবাদ সংস্থা জানায়, সেদিন কলকাতা থেকে কুয়াংচৌগামী ইন্ডিগোর ফ্লাইটে ১৭৬ জন যাত্রী ছিলেন। আগামী কয়েক মাসে নতুন দিল্লি ও শাংহাই বা কুয়াংচৌর সাথে ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা করেছে ভারত। ভারতের ইন্ডিগো ফ্লাইটের সিইও পিটার এলবার্থ বলেন, সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া দুই দেশের জনগণ ও পণ্যের চলাচলের জন্য সহায়ক। পাশাপাশি, এটি বিশ্বের সবচেয়ে জনবহুল ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের মধ্যে যোগাযোগ জোরদার করবে। উল্লেখ্য, কোভিড মহামারীর কারণে ভারত ও চীনের মূল ভূখণ্ডের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ হয়েছিল। তথ্য সূত্র :অনুপমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত