ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

মায়ানমারে চারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, ঔষধ, আলকাতরা ও কোমল পানীয় সামগ্রী জব্দ

প্রেস রিলিজ মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য সামগ্রী পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, আলকাতরা, কোমল পানীয় ও ঔষধ সামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার ১৫ অক্টোবর ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক মহেশখালী সদর থানাধীন বড়দিয়া সংলগ্ন লবণের ঘোনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার লবণের ঘোনায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্ট, ২৩,০৮৮ পিস এনার্জি ড্রিংক্স, ২৮৪ গ্যালন আলকাতরা, ৫০০ বোতল জিও ভিটা সিরাপ এবং ১৩৫ কেজি নাইলন সুতা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মায়ানমারে চারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, ঔষধ, আলকাতরা ও কোমল পানীয় সামগ্রী জব্দ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫

featured Image
প্রেস রিলিজ মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য সামগ্রী পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, আলকাতরা, কোমল পানীয় ও ঔষধ সামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার ১৫ অক্টোবর ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক মহেশখালী সদর থানাধীন বড়দিয়া সংলগ্ন লবণের ঘোনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার লবণের ঘোনায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্ট, ২৩,০৮৮ পিস এনার্জি ড্রিংক্স, ২৮৪ গ্যালন আলকাতরা, ৫০০ বোতল জিও ভিটা সিরাপ এবং ১৩৫ কেজি নাইলন সুতা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত