ঢাকা   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মুক্তির লড়াই

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী

নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি

নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯ আসনের মধ্যে ঘোষিত ২৬০টির বেসরকারি ফলাফলে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা পেয়েছে ১৯৭টি আসন। ফলে দলটির নেতৃত্বে সরকার গঠন এখন সময়ের অপেক্ষা। দলীয় সূত্র জানিয়েছে, নতুন সরকারের নেতৃত্বে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতভর ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। একই ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতৃত্বাধীন ১১-দলীয় জোট পেয়েছে ৫৮টি আসন। অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ঝুলিতে গেছে ৪টি আসন।

এই ফলাফল দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করেছে। সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরপর ১৯৯০ সালের পর থেকে টানা নারী নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফলে প্রায় সাড়ে তিন দশক পর আবারও পুরুষ নেতৃত্বে সরকার পেতে যাচ্ছে বাংলাদেশ।

এদিকে নিরঙ্কুশ জয় উদযাপনে সংযম দেখানোর নির্দেশ দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের বিজয় মিছিল করা হবে না। বরং বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার ব্যবস্থা থাকবে।

সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। এরপর কেন্দ্রগুলোতে শুরু হয় গণনা কার্যক্রম। শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন-দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০ জন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। বিশ্বের ১২৪টি দেশে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

নির্বাচনের এই ফলাফলের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এখন নজর সরকার গঠন ও নতুন মন্ত্রিসভা ঘোষণার দিকে।

বিস্তারিত দেখুন: 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের পথে বিএনপি

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত