হোমোক্রেসি প্রতিষ্ঠিত হলে সমাজে বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।
সম্প্রতি সংগঠনটির উদ্যোগে পরিচালিত ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন আপন নিবাস বৃদ্ধাশ্রমের নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা শেলী, জাতীয় মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যান নাহার লস্কর, উপপরিচালক কবি রলি আক্তার, ডনবসকো স্কুল এন্ড কলেজের পরিচালক আবদুল লতিফ লস্কর প্রমূখ।
অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “হোমোক্রেসি একটি মানবিক ও পারিবারিক মূল্যবোধনির্ভর সামাজিক ব্যবস্থা। এখানে পরিবারই হবে নিরাপত্তা, স্নেহ ও দায়িত্ববোধের কেন্দ্র। এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে বয়স্ক মানুষদের আর অবহেলা বা নিঃসঙ্গতায় দিন কাটাতে হবে না।”
পরিদর্শনের সময় তিনি বৃদ্ধাশ্রমে অবস্থানরত প্রবীণদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, পারিবারিক বন্ধন ও নৈতিক মূল্যবোধের পুনর্জাগরণ ছাড়া একটি সুস্থ সমাজ গঠন সম্ভব নয়। এ জন্য মানবতন্ত্র তথা হোমোক্রেসির মতো ধারণা বাস্তবায়নের মাধ্যমে পারিবারিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন