ঢাকা   বুধবার, ১৮ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

প্রবাসী স্বামীর সঙ্গে বিরোধ, বাবার শাসন

বরুড়ায় সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রামে মর্মান্তিক এক পারিবারিক ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। পাঁচ বছরের সন্তানকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা।

স্থানীয় সূত্রে জানা যায়, পান্না বেগমের স্বামী প্রবাসে থাকেন। ঘটনার আগে স্বামীর সঙ্গে ফোনে তার বাক-বিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে স্বামী বিদেশ থেকে পান্না বেগমের বাবাকে জানান। পরে তার বাবা এসে পান্না বেগমকে শাসন করেন।

এর কিছুক্ষণ পর থেকেই ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ও শিশুকে উদ্ধার করে দ্রুত বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। বরুড়া থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৮ মার্চ ২০২৬

বরুড়ায় সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রামে মর্মান্তিক এক পারিবারিক ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। পাঁচ বছরের সন্তানকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মা।

স্থানীয় সূত্রে জানা যায়, পান্না বেগমের স্বামী প্রবাসে থাকেন। ঘটনার আগে স্বামীর সঙ্গে ফোনে তার বাক-বিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে স্বামী বিদেশ থেকে পান্না বেগমের বাবাকে জানান। পরে তার বাবা এসে পান্না বেগমকে শাসন করেন।

এর কিছুক্ষণ পর থেকেই ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ও শিশুকে উদ্ধার করে দ্রুত বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। বরুড়া থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত