ঢাকা   বুধবার, ২৫ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি ফয়সাল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ১৮মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, মারপিটসহ রূপগঞ্জ থানায় ১২টি মামলা রয়েছে। এসব মামলায় কয়েকটিতে ওয়ারেন্টও রয়েছে। এছাড়া ফয়সাল মিয়া বিভিন্ন নাশকতার পরিকল্পনা করে আসছিলো বলে পুলিশ জানিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ফয়সাল মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ২৫ মার্চ ২০২৬

রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি ফয়সাল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ১৮মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, মারপিটসহ রূপগঞ্জ থানায় ১২টি মামলা রয়েছে। এসব মামলায় কয়েকটিতে ওয়ারেন্টও রয়েছে। এছাড়া ফয়সাল মিয়া বিভিন্ন নাশকতার পরিকল্পনা করে আসছিলো বলে পুলিশ জানিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ফয়সাল মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত