কক্সবাজারের মহেশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, গত ১৮ মার্চ ২০২৬ তারিখ বুধবার সন্ধ্যা ৭ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী কর্তৃক কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন জ্যাম ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরবর্তীতে, জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ৬টি ট্রলিং জালসহ ১ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও আটককৃত জেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বুধবার, ২৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন