ঢাকা   বুধবার, ২৫ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

ওয়াহেদপুরে ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ফুটবল খেলার মাঠে ওয়াহেদপুর যুব সমাজের আয়োজনে ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২২ মার্চ ২০২৬ খ্রিঃ) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক হাজী রবিউল্লাহ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ইফতেখার আহমেদ মাসুদ।

অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন ৪ নং সুবিল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী নুরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম সরকার (টুটুল), মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম। 

বিশেষ মেহমান বিশিষ্ট সমাজসেবক ফারুক আহমেদ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, সংস্কৃতি চর্চা সমাজকে সুস্থ ও মানবিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই বলেও  উল্লেখ করেন।

দেবিদ্বার উপজেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আল আমিন  এর সঞ্চালনায় সার্বিক পরিচালনায় ছিলেন ওয়াহেদপুর মাঠ ও টুর্নামেন্ট কমিটির সভাপতি বিল্লাল মিশুরী ও সাধারন সম্পাদক মোঃ ময়নাল হোসেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কাওয়ালী  পরিবেশনা ও নাটক,কৌতুকে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল।

অনুষ্ঠানে বক্তারা বলেন ওয়াহেদপুর একটি আদর্শ গ্রাম।

যেখানে বাড়ির আঙিনায় নিরাপদ সবজি বাগান ও ফল বাগানে কাজ করছেন কৃষকরা। যেখানে লাল শাক, পুঁই শাক, ডাটা, ডেরস, বিভিন্ন রকমের সবজির চাষের শেড। পাশ দিয়ে ঔষধি গাছসহ আম, লিচু ও লেবু গাছের চারা। এতে পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন ওই মডেল গ্রামের বাসিন্দারা। পরিস্কার পরিচ্ছন্ন গ্রাম ও শিক্ষার মান উন্নয়নের লক্ষে কাজ করছে এলাকার লোকজন। সমাজসেবায় মানুষের পাশে আছে ওয়াহেদপুর সমাজ কল্যান পরিষদ, নবজাগরণ, মানবকল্যান পরিষদ, টিম ওয়াহেদপুরসহ কয়েকটি সংগঠন। আছে স্কুল, মাদরাসা খেলার মাঠ। সবার সহযোগিতা পেলে এই গ্রামটি হবে একটি আদর্শ গ্রাম।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ২৫ মার্চ ২০২৬

ওয়াহেদপুরে ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত