ঢাকা   বুধবার, ২৫ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

মুন্সিগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ

মুন্সিগঞ্জে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার ভোর ৬টা হতে সকাল ১১টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কক্সবাজার হতে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ৪ কোটি ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৯১ লক্ষ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয় এবং মাইক্রোবাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ২৫ মার্চ ২০২৬

মুন্সিগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

মুন্সিগঞ্জে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার ভোর ৬টা হতে সকাল ১১টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কক্সবাজার হতে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ৪ কোটি ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৯১ লক্ষ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেনু জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয় এবং মাইক্রোবাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত