ঢাকা   বুধবার, ২৫ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

কচুয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

কচুয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

চাঁদপুরের কচুয়ায় ঘন ঘন সড়ক দূর্ঘটনার ঘটনায় সড়ক নিরাপদ রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 

নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানের আলোচনা শেষে মঙ্গলবার দুপুর ১ টায় কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের সাচার রেনেসা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে ঘন্টা এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 

এ মানববন্ধনে  আল আরাফাহ বাস নিয়ম মেনে সড়কে চলাচল, যত্রতত্র পার্কিং নিষেধ ও দক্ষ চালক দিয়ে বাস চালানোর দাবিতে  বিভিন্ন সময়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজন, শিক্ষক সাংবাদিক ও  বিভিন্ন পেশাজীবী সংগঠনের কয়েক শতাধিক লোকজন অংশগ্রহন করেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন মজুমদার।  

অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের  সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল এবং  স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি জিসান আহমেদ নান্নু। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের  সহ-সভাপতি ডা. সমীর চন্দ্র রায়,সহ-সভাপতি জামাল হোসেন, 

 সহ-সাধারন সম্পাদক শাহ ইমরান খান, মহিলা বিষয়ক সম্পাদিকা মর্জিনা আক্তার, সদস্য মাহমুদুল হাসান মাহমুদ  সিকদার, দেলোয়ার হোসেন, মুফতী মাসুম বিল্লাহ মাদানী, মোঃ হোসাইন জাকির,মোঃ হাসান, মোঃ রাকিবুল ইসলাম  সহ অন্যান্য সদস্যবৃন্দ। 

সড়ক দুর্ঘটনায় নিহত স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন, সড়ক দুর্ঘটনায় নিহত  উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মায়ার সহধর্মিনী  আমাতুল্লা রহমান নিপা,  নিহত রাফির বাবা মোঃ জাকির হোসেন ও চৈতি রানী দাসের বাবা নয়ন চন্দ্র দাস  সহ আরো অনেকে। 

পরে নিহতদের স্মরণে ও পঙ্গু পরিবারের দ্রুত  সুস্থতা কামনা করে  বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন, সফিবাদ দরবার শরীফের পীর মুফতী মোহাম্মদ  সোলায়মান বিন কাসেমী।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ২৫ মার্চ ২০২৬

কচুয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত