চাঁদপুরের কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় কমিউনিটি সেন্টারে কিন্টারগার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ শাজাহান। এসময় তিনি বলেন কোমলমতি ছাত্র -ছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আরো বেশি আগ্রহী হবে বলে আমি বিশ্বাস করি।
কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন চৌধুরীরর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন মজুমদারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন, কবির হোসেন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি
আবুল হোসেন,কচুয়াবার্তার সম্পাদক মোহাম্মদ আলমগীর তালুকদার, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজালাল প্রধান প্রমূখ।
আলোচনা শেষে ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত দুইশত চুরাশি, সাধারণ গ্রেডের চারশত বার জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন