লালমনিরহাটের হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক রুহুল আমীনের মোটরসাইকেলের ধাক্কায় হাজেরা বেগম নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার নওদাবাস এলাকায় এসআই রুহুল আমীন ও দুই কনস্টেবলসহ বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় হাজেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মহিলাকে ধা-ক্কা দেয়! এতে, মহিলা গুরুতর আহত হলে স্থানীয়রা ওই বৃদ্ধাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পরে সেখানে, চিকিৎসাধীন অবস্থায় রাতেই হাজেরা বেগম মারা যান। নিহত ওই বৃদ্ধা মহিলা টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ী এলাকার আব্দুল মজিদের স্ত্রী।
ঐ সময় এসআই রুহুল আমীনসহ তার দুই কনস্টবল গুরুতর আহ-ত হন! তারা হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন