বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বাস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় ফিতা কেটে উদ্বোধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন।
জেলা সদর উপজেলার পলাশবাড়িস্থ মেডিক্যাল কলেজ থেকে প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা নেয়ায় ব্যবহার হবে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন এর (বিআরটিসি) ৫৩ আসনের সরকারি এই বাসটি।
এ সময় বিআরটিসি দিনাজপুর ডিপোর ম্যানেজার মোস্তাফিজার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান ও ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহ আলম উপস্থিত ছিলেন।
মেডিকেল কলেজ সূত্র জানায়, নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস করার জন্য যেতে হতো ছয় কিলোমিটার দূরে অবস্থিত জেনারেল হাসপাতালে। আসা যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হতো তাদের। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দীর্ঘদিনের দাবি ছিল একটি বাসের।
নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন জানান, তিনশত শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। বিআরটিসির সাথে আমরা চুক্তি করে একটি বাস নিয়েছি। যা আজ থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য উদ্বোধন করা হলো। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা অনেক কষ্ট করে মেডিকেল কলেজ-হাসপাতাল যাতায়াত করেছে। যার দুর্ভোগ বলে শেষ করা যাবে না। আজকে থেকে এই দুর্ভোগের অবসান হলো।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন