ঢাকা   রোববার, ১৯ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় পানিতে ডুবে নুর মোহাম্মদ (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভড় মাধাইমুড়ি এলাকায় নতুন নির্মিত আদর্শ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিহত নুর মোহাম্মদ পূর্বে উপজেলার মহাদীঘি গ্রামের বাসিন্দা পরিবারের সন্তান। কিছুদিন আগে তাদের পরিবার ভড় মাধাইমুড়ি আদর্শ গ্রামে একটি বাড়িতে বসবাস শুরু করে। নুর মোহাম্মদের বাবা মোঃ ইসলাম জীবিকার তাগিদে প্রবাসে রয়েছেন। পরিবারের স্বপ্ন ছিল- সন্তানকে মানুষ করে বড় করবে। তাকে ঘিরে ছিল অসংখ্য আশা-আকাঙ্ক্ষা। কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির সবার অগোচরে শিশু নুর মোহাম্মদ বাড়ির বাইরে বের হয়ে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এ ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন মা ও স্বজনরা। প্রবাসে থাকা বাবার কাছেও খবর পৌঁছালে তিনিও শোকে মুহ্যমান হয়ে পড়েন। সন্তানের মৃত্যুর সংবাদ শুনে তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে, শিশুটির মৃত্যুতে ভড় মাধাইমুড়ি আদর্শ গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক। প্রতিবেশীরা জানান, নুর মোহাম্মদ ছিল খুবই চঞ্চল ও আদুরে একটি শিশু। সারাদিন বাড়ির আশপাশে খেলাধুলা করত। এমন একটি শিশুর মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। গ্রামের নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা সবাই শিশুটির বাড়িতে ভিড় করছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

শিশুটির মা বারবার কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, “আমার বাবাটাকে আর একবার কোলে নিতে পারলাম না।” মায়ের আহাজারিতে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিবারের অন্যান্য সদস্যরাও কান্নায় ভেঙে পড়েন। ছোট্ট শিশুটির নিথর দেহ ঘিরে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত