ঢাকা   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে তেল বিক্রির অপরাধে দুজনকে অর্থদণ্ড

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে ২৮০ লিটার জ্বালানি তেল বিক্রির অপরাধে দুইজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন উপজেলার স্কুলহাটের জাহিরুল ইসলাম (৩০) ও হরিণমারী নয়াপাড়া এলাকার জহিরুল ইসলাম।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো: আহসান উল হক পেট্রোলিয়াম আইন, ২০০৯ অনুযায়ী পৃথক দুটি মামলায় তাদের অর্থদণ্ড প্রদান করেন। এতে মো: জাহিরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মোঃ জহিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এদিকে জব্দকৃত ২৮০ লিটার পেট্রোল ন্যায্যমূল্যে জনসাধারণের মাঝে উন্মুক্তভাবে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আহসান উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে তেল বিক্রির অপরাধে দুজনকে অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে ২৮০ লিটার জ্বালানি তেল বিক্রির অপরাধে দুইজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন উপজেলার স্কুলহাটের জাহিরুল ইসলাম (৩০) ও হরিণমারী নয়াপাড়া এলাকার জহিরুল ইসলাম।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো: আহসান উল হক পেট্রোলিয়াম আইন, ২০০৯ অনুযায়ী পৃথক দুটি মামলায় তাদের অর্থদণ্ড প্রদান করেন। এতে মো: জাহিরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মোঃ জহিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এদিকে জব্দকৃত ২৮০ লিটার পেট্রোল ন্যায্যমূল্যে জনসাধারণের মাঝে উন্মুক্তভাবে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আহসান উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত