ঢাকা   বুধবার, ১৮ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

প্রেস রিলিজ চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক। বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৮ মার্চ ২০২৬

চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image
প্রেস রিলিজ চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক। বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত