রাজশাহীর পবা উপজেলার ৮ নং বড়গাছি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বার্ষিক ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের মাঝে গ্রাম আদালতের আইনি সেবা এবং এর কার্যকারিতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং বড়গাছি ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন।
সর জমিনে গিয়ে দেখা যায় স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে "গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন" ব্যানার হাতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ব্যানারটি থেকে জানা যায়, এটি 'বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প'-এর আওতাধীন একটি কার্যক্রম, যা স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত হচ্ছে।
র্যালিতে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিনের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম আদালতের কর্মকর্তা এবং সর্বস্তরের জনগণ অংশ নেন।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, "অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে"—এই স্লোগানকে সামনে রেখে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য এখন আর সাধারণ মানুষকে জেলা আদালতে গিয়ে অর্থ ও সময় নষ্ট করতে হবে না। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতেই এখন আইনি সমাধান পাওয়া সম্ভব।
উপস্থিত সকলকে নিজ নিজ এলাকায় গ্রাম আদালতের এই বার্তা পৌঁছে দেওয়ার এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন