মুক্তির লড়াই

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বরুড়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

‎মেধা - বিজ্ঞান - উদ্যোগ ও উদ্ভাবনের দেশ "সবার আগে বাংলাদেশ"  এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরুড়ায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

‎১২ই জুন  শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনির সভাপতিত্বে  প্রথমবারের মতো আয়োজিত  সারা দেশের সাথে একসাথে  এক যুগে  শুরু হচ্ছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম  ।

‎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে  এ কর্মসূচি উপজেলা পর্যায়ে এই তিন ধাপে অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি ধাপের বিজয়ীদের পুরস্কৃত করবে প্রশাসন।

‎কর্মসূচির লক্ষ্য হলো শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশ ঘটানো। একই সঙ্গে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার প্রতি উৎসাহিত করা হবে।

‎এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের বিষয়ে বরুড়া  উপজেলা মাধ্যমিক  অফিসার রতন কুমার সাহা  বলেন, প্রথম ধাপে শুক্রবার উপজেলা ও পৌরসভার  শিক্ষা থানা মিলিয়ে ১৫টি ইউনিয়ন  ও পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান গুলো মেলার আদলে প্রদর্শনীতে অংশগ্রহন করেছে।এছাড়াও  উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ  অতিথি হিসেবে অংশ নিয়েছেন এই কর্মসূচীতে।

‎বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় তিনটি স্টল সহ প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বা  একাধিক দল অংশগ্রহণের সুযোগ থাকায় বহু শিক্ষার্থী দলগত ভাবে  নিবন্ধন করেছে। তিনজন শিক্ষার্থী ও দুজন শিক্ষকের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে।

‎এদিন বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করারও সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির পথও উন্মুক্ত হবে। বক্তারা আরো বলেন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের সৃজনশীল ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ এক মঞ্চে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে এই কর্মসূচি।

‎এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন আহমেদ, সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ্বর আচার্য্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ১২ জুন ২০২৬

বরুড়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই