বরুড়ায় ক্রাউন সিমেন্ট এর এক্সুসিভ ডিলার আহমাদিয়া এন্টারপ্রাইজ এর আয়োজনে ঈদ পুনর্মিলনি ও ব্যাবসায়িক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় উপজেলার লতিফপুরস্থ রেড উইং কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমাদিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং ক্রাউন সিমেন্ট পিএলসির এক্সক্লুসিভ পরিবেশক রোটা. মাহবুব আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট পিএলসির রিজিওনাল হেড (মার্কেটিং অ্যান্ড সেলস) এমদাদুল হক, জোনাল ইনচার্জ (মার্কেটিং অ্যান্ড সেলস) ইকবাল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্জুর আহমেদ, মানছুর আহমেদসহ বরুড়া উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী (রিটেইলার), সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রাউন সিমেন্টের টেরিটরি ম্যানেজার বাপ্পি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম বরুড়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নোমান সাহেব।
সভায় বক্তারা বলেন, দেশের নির্মাণ খাতে ক্রাউন সিমেন্ট একটি বিশ্বস্ত ও গ্রহণযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। উন্নত মান, গ্রাহক আস্থা এবং দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণে এর ভূমিকার কথা তুলে ধরে তারা ব্যবসায়ীদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
বক্তারা ব্যবসায়ী ও ডিলারদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে ব্যবসার প্রসার ও গ্রাহকসেবা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আহমাদিয়া এন্টারপ্রাইজ বরুড়ার একটি সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে রড, সিমেন্ট, ইট, বালু, পাইপ ও ফিল্টারসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সরবরাহ করে আসছে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন