নীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ জুন সকাল ১১টায় নীলফামারী সদর থানার অন্তর্গত নীলফামারী নতুন বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তারা বলেন, একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদক থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে “মাদককে না বলুন” স্লোগান সম্বলিত খাতা, কলম ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে সবাই একসাথে শপথ গ্রহণ করেন—“মাদক থেকে দূরে থাকুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন।”

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন