মুক্তির লড়াই

সারাদেশ

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচার, বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তাদের দাবি, বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব নেতৃত্বের কারণে রোকনুজ্জামান রোকনের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি উপজেলা সদরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের পর থেকেই তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার শুরু করেছে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলনসহ বিভিন্ন নেতাকর্মী অভিযোগ করেন, দল থেকে বহিষ্কৃত কয়েকজন নেতা ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে রোকনের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

তারা বলেন, সম্প্রতি পারুলগাছা এলাকায় জমি-সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগ সামনে আসে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার আইনগত সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করে। পরবর্তীতে সংশ্লিষ্ট পক্ষ কাগজপত্র ও দখল সংক্রান্ত বিষয় নিষ্পত্তির মাধ্যমে নিজ জমিতে পুনরায় অবস্থান নেয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নেতাকর্মীদের দাবি, ওই ঘটনাকে কেন্দ্র করে রোকনুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ ঘটনায় এলাকায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা রোকনুজ্জামানের প্রতি তাদের সমর্থন অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচার, বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তাদের দাবি, বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব নেতৃত্বের কারণে রোকনুজ্জামান রোকনের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি উপজেলা সদরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনের পর থেকেই তার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার শুরু করেছে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলনসহ বিভিন্ন নেতাকর্মী অভিযোগ করেন, দল থেকে বহিষ্কৃত কয়েকজন নেতা ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে রোকনের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

তারা বলেন, সম্প্রতি পারুলগাছা এলাকায় জমি-সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগ সামনে আসে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার আইনগত সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করে। পরবর্তীতে সংশ্লিষ্ট পক্ষ কাগজপত্র ও দখল সংক্রান্ত বিষয় নিষ্পত্তির মাধ্যমে নিজ জমিতে পুনরায় অবস্থান নেয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নেতাকর্মীদের দাবি, ওই ঘটনাকে কেন্দ্র করে রোকনুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ ঘটনায় এলাকায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা রোকনুজ্জামানের প্রতি তাদের সমর্থন অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই