“সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় জেলা তথ্য অফিস নীলফামারী কার্যালয়ের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ জুন ২০২৬ জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বটতলী বাজারে সহকারি শিক্ষক মোঃ মাসুদ রানা-এর উঠানে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন কোয়ার্টারে এ “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা-এর পরিচালক (প্রচার ও সমন্বয়) জনাব ডালিয়া ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার, নীলফামারী মো. বায়েজীদ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কৃষক কার্ডের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার বলেন, “কৃষক কার্ড কৃষকের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। সরকার ইতিমধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি চালু করেছে এবং পর্যায়ক্রমে সারা দেশে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং মাদক নির্মূলে কমিটি গঠন, খাল খনন কর্মসূচির উপকারিতা, হাম-রুবেলা টিকাদান, ডেঙ্গু প্রতিরোধ, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন