মুক্তির লড়াই

শিক্ষাঙ্গন

ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট'স এসোসিয়েশনের উদ্যোগে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজস্থ বরুড়া স্টুডেন্ট'স এসোসিয়েশনের উদ্যোগে বরুড়া উপজেলার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের "নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬" জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদেরকে নৈতিকতা, অধ্যবসায় ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব গাজী মো. গোলাম সোহরাব হাসান, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. মোশারফ হোসাইন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মাহমুদা আক্তার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মিহির রঞ্জন ভৌমিক, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ জনাব হুমায়ুন কবির মাসুদ, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব ওমর ফারুক মজুমদার, কোষাধ্যক্ষ জনাব ইমাম হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব আবদুল কুদ্দুস রাফাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট'স এসোসিয়েশনের সভাপতি মো. মোমরেজ হোসেন মোল্লা। অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মহিন উদ্দিন স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক আবু সাঈদ এবং অর্থ সম্পাদক ফয়সাল মাহমুদ।

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বরুড়া উপজেলার বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ২২ জুন ২০২৬

ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট'স এসোসিয়েশনের উদ্যোগে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজস্থ বরুড়া স্টুডেন্ট'স এসোসিয়েশনের উদ্যোগে বরুড়া উপজেলার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের "নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬" জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদেরকে নৈতিকতা, অধ্যবসায় ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব গাজী মো. গোলাম সোহরাব হাসান, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. মোশারফ হোসাইন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মাহমুদা আক্তার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মিহির রঞ্জন ভৌমিক, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ জনাব হুমায়ুন কবির মাসুদ, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব ওমর ফারুক মজুমদার, কোষাধ্যক্ষ জনাব ইমাম হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব আবদুল কুদ্দুস রাফাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজস্থ বরুড়া স্টুডেন্ট'স এসোসিয়েশনের সভাপতি মো. মোমরেজ হোসেন মোল্লা। অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মহিন উদ্দিন স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক আবু সাঈদ এবং অর্থ সম্পাদক ফয়সাল মাহমুদ।

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বরুড়া উপজেলার বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই