গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে বাগহাটা যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী কাবাডি খেলা। আজ ২৪ জুন ২০২৬, বুধবার বিকেল ৩ ঘটিকায় বাগহাটা শিমুলতলী বাজার সংলগ্ন মাঠে এই আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুজ্জামান মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মজিবুর রহমান ভূঁইয়া।
প্রবাস ফেরত বিশিষ্ট ব্যক্তিত্ব মো: তোফায়েল আহাম্মেদ রাজিব (সুইডেন প্রবাসী) খেলাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলতলী বাজারের জমিদাতা মো: হুমায়ুন কবীর ভূঁইয়া এবং ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: আনোয়ার হোসেন আনু।
পুরো খেলাটি চমৎকারভাবে পরিচালনা করেন ৫নং মুমুরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আসাদুজ্জামান সরকার এবং সাবেক কাবাডি খেলোয়াড় মো: কামরুল ইসলাম।
বাগহাটা যুব সমাজের একঝাঁক তরুণের (মিয়া, নাজমুল, জানু, নূর মিয়া, জুয়েল ভূঁইয়া, মামুন মিয়া, নিজাম উদ্দিন, জিবন মিয়া, দেলোয়ার হোসেন, আলামিন মিয়া, মুমন মিয়াসহ অন্যান্যদের) সার্বিক আয়োজনে খেলাটি সফলভাবে সম্পন্ন হয়। ঐতিহ্যবাহী এই কাবাডি খেলা দেখতে স্থানীয় শিমুলতলী বাজার ও আশেপাশের এলাকার বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন